সিরাজগঞ্জে একটি পটলক্ষেত থেকে আট বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিবনাথপুর গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটে। শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ।

নিহত ঋতু খাতুন ও স্থানীয় সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। ঋতু খাতুনের বাবার নাম নজরুল ইসলাম।

নজরুল ইসলামের অভিযোগ করেন, প্রতিবেশী আব্দুল খালেকের ছেলে নুর ইসলাম (২১) শনিবার সন্ধ্যায় টেলিভিশন দেখার কথা বলে ঋতুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পটলক্ষেতে তাকে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করা হয়।

স্থানীয়রা সকাল ৯টার দিকে পটলক্ষেতে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি শিশুটিকে ধর্ষণ ও পরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।ময়নাতদন্তের জন্যশিশুটির মৃতদেহসিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত নুর ইসলামের বাড়ির লোকজন পালিয়েছে।

ইআর