দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ছয় মাস করে বিনাসশ্রমকারাদন্ড প্রদান করা হয়েছে।
নীলফামারীর জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক হাসান হাবিব উক্ত সাজা প্রদান করেন।
আজ রবিবার দুপুরে সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী এলাকার ন্যানো মামুদের ছেলে আব্দুল মজিদ টুলু (৪৫) ও একই এলাকার সামসুদ্দিনের ছেলে আবেদ আলীকে (৪৩) কে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, পুলিশ শনিবার রাতে জলঢাকার ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় হেরোইন ও গাঁজা বিক্রির সময় হাতে নাতে আটক করে তাদের।
জলঢাকা থানার ওসি আবু মোঃ দিলওয়ার হাসান জানান,মাদক ব্যবসায়ী দুইজনকে ভ্রাম্যমান আদালতে দেয়া হলে আদালত তাদের ৬ মাস করে বিনাসশ্রম কারাদন্ড প্রদান করে।
এসটি





