প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) সারাদেশে করোনাভাইরাসের টিকা ক্যাম্পেইন পরিচালনা করা হবে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্যাম্পেইনে একদিনে ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে।

ডা. শামসুল হক আরও বলেন, এ কর্মসূচি নিয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক ব্রিফ করবেন। সেখানে তিনি বিস্তারিত তুলে ধরবেন।

এর আগে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, এ মাসেই (সেপ্টেম্বর) আবারও বড় পরিসরে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় ১ কোটিরও বেশি মানুষকে টিকা দেওয়া হবে। একই সঙ্গে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত দেশে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ করোনা টিকার প্রয়োগ হয়েছে। আর টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন।

এমবি