মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসা সামগ্রী ও ভেজাল খাদ্য দ্রব্য মজুদ রাখার দায়ে নগরীর ৭টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, নগরীর বটতলা এলাকার ওষুধের দোকান চৌধুরী মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিক্রির জন্য মজুদ রাখায় ৩ হাজার টাকা, একই স্থানের পান্না মেডিকেল হলের সত্ত্বাধিকারীকে ৪ হাজার টাকা এবং কাশিপুর এলাকার খোকন মেডিকেল হল থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ, ভেজাল ও পঁচাবাসি খাবার বিক্রির জন্য কাশিপুর এলাকার তালুকদার বেকারি থেকে ৪ হাজার টাকা, মুজিবর সুইটস ৮ হাজার টাকা, ফাহিম সুইটস ৩ হাজার টাকা ও সাগর বেকারি থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান সেলিমুজ্জামান।

ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ