অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন,সরকারের বেশি ব্যবসা করা উচিত নয়। তবে তিনি বলেছেন, অনেকে বলেন সরকারি প্রতিষ্ঠানগুলো লোকসান করে। অনেক ক্ষেত্রে মুনাফাও করে, ইটকলই (ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড) তার প্রমাণ।

বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে ইটকল’র সরকারি লভ্যাংশ গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ইটকল’র পক্ষ থেকে সরকারের শেয়ারের লভ্যাংশ বাবদ (২০১২-১৩ অর্থবছর) ১৪ কোটি টাকার চেক অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করা হয়।

অর্থমন্ত্রী বলেন, দাতা প্রতিষ্ঠানগুলোকে মাঝে মাঝে নন্দিত করা উচিত। বিশ্বব্যাংকের ধারণার ভিত্তিতে ইটকল প্রতিষ্ঠা করা হয়। ইটকল একটি সফল প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ