দিনাজপুর সদর উপজেলার আশ্করপুর ইউনিয়নের বোর্ডহাট বেকাহার এলাকায় পুকুরের পানিতে ডুবে মো. রসিন (১০ মাস) একটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রসিন একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে শিশুটি বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিল। এসময় পরিবারের সদস্যদের অজান্তে হামাগুড়ি দিতে দিতে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। পরে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, স্বজনরাই শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

ওএফ