রোহিঙ্গাদের বাড়িভাড়া ও পরিবহনে পুলিশের নিষেধাজ্ঞা
সরকার রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট বাসস্থান, খাওয়া, চিকিৎসার ব্যবস্থা করেছে। তাদের ব্যক্তিপর্যায়ে কোনো ধরনের বাড়িভাড়া, আশ্রয় কিংবা যাতায়াতে সাহায্য না করার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর। শনিবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামলায় যুবদলের ৩ নেতা আহত পরিবহন ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব
রাজধানীর গুলিস্তানের মতিউর রহমান পার্ক (ওসমানী উদ্যান) এলাকায় যুবদলের তিন নেতার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে পল্টন থানা যুবদলের সাবেক সহ-সভাপতি জাফর খান মনা গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া হামলায় মতিঝিল থানা যুবদল নেতা ফারুক মাহমুদ এবং ওয়ারী থানা যুবদল নেতা আবদুল্লাহ জায়েদ ডেভিড আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল চারটার দিকে এই হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিষয়টি জানা গেছে।
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে চলাচলকারী বাস মৌলভীবাজারে আটকে রাখা এবং পরিবহন শ্রমিকদের মারধরের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।
মহাখালীতে যান চলাচল শুরু রাস্তা ছেড়েছেন পরিবহন শ্রমিকরা
রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় পুলিশ কর্তৃক বাস ডাম্পিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছিলেন পরিবহন শ্রমিকরা। শ্রমিকরা রাস্তা ছাড়ার পর মহাখালীর রাস্তায় আবারও যানচলাচল শুরু হয়েছে।
ইউএস-বাংলার ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব
জনপ্রতি ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব দিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সরকারের অনুমোদন পেলে ২০২৭ সালের হজ যাত্রীদের পরিবহন করতে চায় তারা।
















