মহাকাশে বাংলাদেশের ঠাঁই নেয়ার দীর্ঘ প্রতীক্ষার পালা অবশেষে শেষ হতে যাচ্ছে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে এ জগতে বাংলাদেশ তার নিজস্ব স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপন করতে যাচ্ছে। সব প্রস্তুতি শেষ। তবে আগামী ৪ মে নির্ধারিত দিনে এটি উৎক্ষেপণ হচ্ছে না।

বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ নিয়ে সবশেষ এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি আজ বুধবার রাজধানীর বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর সম্মেলন কক্ষে আয়োজিত এক বৈঠকে মন্ত্রী এ তথ্য জানান।

মোস্তাফা জব্বার বলেন, ৪ মে নয়, আগামী ৭ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটি উৎক্ষেপণ করা হতে পারে। বিস্তারিত আসছে …

এএস