নাটোরে উত্তর পটুয়াপাড়ায় একটি সরকারি গণ-গ্রন্থাগারে অগ্নিকাণ্ডে বিপুল সংখ্যক বই পুড়ে গেছে।

রোববার সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তাহের জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এআর