রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলসটি বেসরকারি মালিকানায় হস্তান্তরের প্রতিবাদে শ্রমিকরা এক ঘণ্টা খুলনা-যশোর সড়ক অবরোধ করে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে খুলনা-যশোর সড়কের আটরা এলাকায় এই সড়ক অবরোধ করা হয়। এ সময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টার দিকে আলীম জুট মিলসের সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দারের নেতৃত্বে মিল থেকে মিছিল বের হয়। মিছিলটি যশোর–খুলনা সড়ক অবরোধ করে। এ সময় বক্তব্য রাখেন— আবদুর রশিদ, হামিদ সরদার, জাকারিয়া, মুজিবর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।

আব্দুস সালাম জমাদ্দার বলেন, ‘কোনো অবস্থাতেই এই মিল ব্যক্তি মালিকানায় হস্তান্তর চলবে না। ব্যক্তি মালিকানায় হস্তান্তর হলে আরও কঠিন কর্মসূচি দেওয়া হবে।’

তিনি বলেন, আগে যে সব রাষ্ট্রায়ত্ত জুট মিল ব্যক্তি মালিকানায় দেওয়া হয়েছে তার বেশীরভাগই বন্ধ হয়ে গেছে।

জেআই