আশুলিয়ার চিত্রশাইল বেরন এলাকায় নিরাপত্তাকর্মীকে হত্যা করে তিনটি মোটরসাইকেল লুট করেছে ডাকাতরা।

বুধবার ভোরে আশুলিয়ার বেরন এলাকার ব্যবসায়ী ঈমান আলীর পাঁচতলা বাড়ির নিচতলায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে আশুলিয়া থানার পুলিশ গফুর মিয়া নামে ওই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে।

এলাকাবাসী জানান, ভোরে বেরন এলাকার ব্যবসায়ী ঈমান আলীর পাঁচতলা বাড়ির নিচতলার কেঁচি গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ডাকাতরা।

এ সময় নিরাপত্তাকর্মী গফুর মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে শ্বাসরোধে হত্যা করে তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

সকালে বাড়ির লোকজন গফুর মিয়ার লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এমকে