সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেখতে রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর সদর উপজেলার খলেয়া এলাকায় ৬৬ পদাতিক ডিভিশনের রংপুর সেনানিবাসে এই মহড়া অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী রংপুরে পৌঁছার কথা আছে।  

জানা গেছে, ইতোমধ্যে মহড়াস্থলে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অতিথিরা মহড়াস্থলে এসে উপস্থিত হয়েছেন। এক ঘণ্টা ব্যাপী মহড়ায় সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের আক্রমণ উপস্থাপন করবেন সেনাবাহিনীর সদস্যরা। অনুশীলনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান ও হেলিকপ্টার অংশ নেবে।

মহড়া শেষ হলে সেনাবাহিনীর দরবারে সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

এআই