বগুড়ার শাজাহানপুরে ট্রাকে পেট্রোলবোমা হামলায় চালক ও তার সহকারীসহ চারজন দগ্ধ হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

শাজাহানপুর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘উপজেলার রুপিহার এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে মালবোঝাই ট্রাকে দুবৃত্তরা পেট্রোলবোমা হামলা করলে ট্রাক চালক ও তার সহকারীসহ চারজন দগ্ধ হয়েছেন।’

এএইচ