বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের ১২তম দিনে রাজধানীর রমনা পার্কের গেটে মৎসভবনের সামনে পুলিশের একটি বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে পুলিশের এক উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য অগ্নিদগ্ধ হয়েছেন।

পুলিশ জানায়, রাত ৮টার দিকে পিজি হাসপাতাল ও বারডেম হাসপাতালে দায়িত্বপালন শেষে নিজস্ব বাসে পুলিশ সদস্যরা রাজারবাগের পুলিশ লাইন্সে ফিরছিলেন। বাসটি রমনা পার্কের রমনা রেস্টুরেন্টের গেটের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাস লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এতে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি আইল্যান্ডের ওপর তুলে দেন। এসময় আজাদ নামে এক উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। আহত অন্য পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল লিখন, মোরশেদ, মতিয়ার ও শামীম। তাদের মধ্যে শামীমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর সহকর্মী ও পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করেন। পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার (এসি) শিবলী নোমান বলেন, দুর্বৃত্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
ইআর

 

এএইচ/ইআর