যশোরের শার্শা উপজেলার গোগা কালীয়ানি মাঠ থেকে অজ্ঞাত ১ যুবকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা নহিত যুবকের পরিচয় নিশ্চিত করতে পারেনি এখন পর্যন্ত।
আজ বুধবার শার্শা উপজেলার গোগা কালীয়ানি মাঠ থেকে অজ্ঞাত এ যুবকের মরাদেহ উদ্ধার করাহয়।
যশোরের বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) শুকদেব রায় বলেন,বুধবার সকালে উপজেলার গোগা কালিয়ানি খড়ের মাঠ নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া কিছু বলা যাবে না। সে কিভাবে মারা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।
এএস/নাসির





