টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার পৌলী নদীর ব্রিজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে গেছে।
এ ঘটনায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ পর্যন্ত প্রায় আহত ২৫জন যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, বগুড়া থেকে ঢাকাগামী আর কে পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার পৌলী নদীর ওপর নির্মিত ব্রিজে আসার পর বেলা ১টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে নদীতে পড়ে যায়।
এ ঘটনায় দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ পর্যন্ত প্রায় ২৫জন আহত যাত্রীকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ২৪ জুন (টাইমনিউজবিডি,কম)//এসএইচ





