মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ারর্দী কলেজ ছাত্রদলের উদ্যোগে সারা দেশের বিচার বহির্ভূত হত্যা, স্কুল পড়ুয়া ছাত্রীদের জোর পূবক যৌন নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন রবিবার সকাল ১০ টারদিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ারর্দী কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রদলের আহবায়ক টিপু সুলতানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রদলের কলেজ শাখার সদস্য সচিব শাহিন শেখ, কলেজ শাখার সাবেক যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, কলেজের মেধাবী ছাত্র ফয়সাল রুমনসহ আরো অনেকে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহাবুব আলম মানু, সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ,যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান রাব্বি, ফাহিম মুন্তাসির শান্ত, মোঃ ইমরান বিশ্বাসসহ সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও সদর থানা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা, সারা দেশের বিচার বহির্ভূত হত্যাকান্ড ,স্কুল পড়ুয়া ছাএীদের ধর্ষণ ও হত্যার দ্রুত ন্যায় বিচারের দাবি জানান।

সাইফুল্লাহ/এএস