মুন্সীগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে জামায়াতের সেক্রেটারিসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ জুন) রাত থেকে শনিবার (১১ জুন) দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা অফিসার (ডিআইও ১) লুৎফর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজদীখান বাজার এলাকায় অভিযান চালিয়ে সিরাজদীখান উপজেলা জামায়াতের সেক্রেটারি মজিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।
তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে বলে জানান ওসি।
ওএফ





