ঢাকার কেরানীগঞ্জে একটি বাড়ির চারতলায় বিস্ফোরণে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন দুই নারীসহ আরও ১১ জন।
আজ (৩০ এপ্রিল) বৃহস্পতিবার ভোরে কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তর পাড়া এলাকারে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের প্রায় ২৫টি বাড়ির জানালার গ্লাস ও আসবাবপত্র ভেঙে যায়। এতে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান বলেন, “এটি বোমা বিস্ফোরণ, নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ তা তদন্ত না করে বলা যাবে না।”
ওসি আরও জানান, আহতদের মধ্যে এক শিশু মারা গেছে। নারীসহ চারজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। বিষয়টি তদন্ত করে জানানো হবে। তথ্য সূত্র- বার্তা সংস্থা ইউএনবি
এমবি





