বিপরীত দিক থেকে আসা ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরো ৪ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার কুলপালা এলাকায়চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতেরে নাম মফিজুর রহমান (৩০)। তিনি চুয়াডাঙ্গা শহরের নূরনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।
আহতরা হলেন চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের শুকুর আলীর ছেলে মসলেম উদ্দিন (২৪), বুদো হোসেনের ছেলে মামুন হোসেন (২০), মুকুল উদ্দিনের ছেলে রকি হোসেন (২৪) ও
মেহেরপুর জেলার পাটকেলপোতা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩৫)। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন অর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের চার ব্যক্তি মেহেরপুর শহরে পানির পাইপ লাইনের কাজ শেষে একই মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন।
তারা আলমডাঙ্গা থানার কুলপালা গ্রামের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক মফিজুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং ওই ভ্যানচালকসহ চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে ও আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।
আহতদের মধ্যে ভ্যানচালকের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এআর





