ভোলায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো: নুরে আলম (৩৭) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে ভোলার বাংলাবাজার এলাকার উত্তর দিঘলদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বড় মোল্লা বাড়ির সামনের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো: নুরে আলম বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের উত্তর কুড়ালিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং লক্ষীপুরে একটি এনজিওতে কর্মরত ছিলেন।
বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইন চার্জ উপ-পরিদর্শক মো: গোলাম মোস্তফা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এনজিও কর্মী মো: নুরে আলম মোটরসাইকেল নিয়ে বোরহানউদ্দিন থেকে ভোলার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো: নুরে আলমের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শাহীন/এমবি





