ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচার হওয়ার দুই বছর পর ৪ কিশোর ও ১ কিশোরী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরে এসেছে। রবিবার বেলা ৪ টার সময় তাদের ভারতীয় পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।

বাংলাদেশ মহিলা আইন আইনজীবী সমিতি (যশোর শাখা ) নামে একটি বেসরকারি সংস্থা ফেরত আসা বাংলাদেশীদের ইমিগ্রেশন কাষ্টমসের আনুষ্ঠঅনিকতা শেষে তাদেও গ্রহন করেন।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি ইকবাল আহমেদ জানান, দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এক কিশোরী ও ৪ জন কিশোর স্বদেশ প্রত্যাবর্তন আইনে দেশে ফেরত আসে।

ফেরত আসা বাংলাদেশিরা হলো-খুলনা দিঘলিয়া উপজেলার লাকোহাটি গ্রামের শওকত মল্লিকের ছেলে শাকিল মল্লিক (১৪), ময়মনসিংহের তাসলিমা খাতুন (১৫), গোপালগঞ্জের কোটালিপাড়া এলাকার রঞ্জন মল্লিকের ছেলে রনি মল্লিক (১৪), একই জেলার ভেন্নাবাড়ি গ্রমের মিলোন বাগচির ছেলে তন্ময় বাগচি (১৩) ও মোকসেদপুর উপজেলার গৌতম মল্লিকের ছেলে স্বাগতম মল্লিক (১৫)।

মহিলা আইনজিবী সমিতীর এ্যাডভোকেট নাসিমা খাতুন জানান, দেশে ফেরত আসা কিশোর কিশোরীদের যশোর শেল্টার হোমে তাদের তত্বাবধানে রেখে পরিবারের কাছে ফেরত দেওয়া হবে।

নাসির/জারিফ