ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর সীমান্তের চরের মাঠ এলাকার ইছামতি নদী থেকে সোমবার সকাল ৯ টার সময় এক বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধারকৃত যুবকের নাম ইশারত (২৮)। সে বেনাপোল পৌরসভার ভবেরবেড় গ্রামের আয়ুব আলীর ছেলে।
ইশারতের পরিবার সুত্র জানায়, সে বাড়ি থেকে রাগারাগি করে তিন দিন আগে নিখোঁজ হয়। সে একজন মৃগী রোগি অনেক খোজাখুজির পর তার লাশ ভারত সীমান্তবর্তী বেনাপোলের দৌলতপুর সীমান্তের চরের মাঠে ইছামতি নদীতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
দেীলতপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মুজিবর বলেন, গত দুই দিন যাবত ইশারতের পরিবার আমাদের কাছে অভিযোগ করে ইশারতকে পাওয়া যাচ্ছে না। সেই থেকে তার পরিবার এর লোকজন সীমান্তের ইছামতি নদীতে লাশ খোজাখুজির এক পর্যায়ে আজ সকালে তার লাশটি ইছামতি নদীতে ভাসতে দেখে। এরপর বিজিবিকে খবর দিলে বিজিবি ঘটনাস্থলে উপস্থিত হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ মোহাম্মদ মাসুম করিম জানান, সকালে ইছামতি নদীতে একটা লাশ ভাসতে দেখে দৌলতপুর গ্রামের লোকজন থানায় জানায়। পরে আমরা ইছামতি নদী থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কিভাবে মারা গেছে ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
নাছির/এসএম





