রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী পূবাইল এলাকায় এক বাড়ি থেকে এক গৃহবধুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। উদ্ধারকৃত গৃহবধুর নাম সুরভি (২৬)বলে জানা যায়।
রোববার সকালে যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩২৯/১/এ নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার মাথা বেয়ে রক্ত পড়ছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।
এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রাসেল পলাতক।
ময়নাতদন্তের জন্য তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ





