গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ২০০ পিচ ইয়াবাহসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকালে উপজেলার আমলাগছি ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২০০ পিচ ইয়াবাহ সহ আব্দুল কাদেও (৩৬)কে আটক করেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিষান চালিয়ে এ এস আই ফজির এ এস আই জহুরুল ইসলাম এ এস আই জিয়ারুল হক সোমবার বিকাল ৩টায় বণিত স্থান থেকে ২০০ পিচ ইয়াবাহসহ আব্দুল কাদেরকে আটক করেন।

আটককৃত আব্দুল কাদের হরিনাবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে। তার নামে মাদক দ্রব্যো আইনে মামলার প্রস্তুতি চলছে।

এমই/রুবেল