দায়িত্বে অবহেলার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে জেলা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, দায়িত্ব পালনে অবহেলা ও ব্যর্থতার কারণে জাহিদুল ইসলামকে গাইবান্ধা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে গোবিন্দগঞ্জের মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে ঘণ্টাপী রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এ সময় তারা ওসির অপসারণ দাবি করা হয়।
এআই
জাতীয়
গোবিন্দগঞ্জ থানার ওসি প্রত্যাহার
দায়িত্বে অবহেলার অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।