রাজধানীর গুলিস্তান হল মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওসি মো. এনায়েত হোসেন জানান, ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শপিং কমপ্লেক্সের দুই ভবনের মাঝখানে ময়লার স্তূপে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় হল মার্কেটের অষ্টম তলায় অগুন ধরে যায়।
কিভাবে আগুন লেগেছে তা তিনি জানাতে পারেননি। তবে ভবনের উপরে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে কয়েকজন দোকানদার জানান।
তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণও জানা যায়নি।
এমকে





