বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। বুধবার সকালে সলঙ্গা থানার নলকা ফুলজোড় কলেজ এলাকায় এ দুঘর্টনা ঘটে। তাৎক্ষণিক হতাহদের নাম পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক নলকা ব্রিজের পশ্চিমপাড়ে ফুলজোড় কলেজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এ সময় সামনে থাকা রড বোঝাই অপর একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে পেছনের ট্রাকে থাকা তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালক-হেলপারসহ আরো কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

এমএনজে