লক্ষ্মীপুরের কমলনগরের জামায়াত নেতা মো: তৌহিদ (৩৮) ও উপজেলা যুবদল আহবায়ক এম দিদার হোসেনকে (৩৪) গ্রেফতার করেছে কমলনগর থানা পুলিশ।

তৌহিদকে মঙ্গলবার রাতে চর লরেঞ্চ বাজার থেকে আটক করা হয়। সে একই এলাকার ইমান আলীর ছেলে ও চরলরেন্স ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির। এদিকে যুবদল নেতা এম দিদারকে ওই রাতে হাজিরহাট উপকূল কলেজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে জামিনে মুক্ত থাকায় রাতেই মুচলেকা দিয়ে ছাড়া পান যুবদল নেতা দিদার।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির স্বীকার করে বলেন, জামায়াতের এ নেতা ওয়ারেন্টভুক্ত ও একাধিক মামলার আসামি। যুবদল নেতা জামিনে থাকায় তাকে ছেড়ে দেয়া হয়।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ