বাল্য বিবাহ আইন ২০১৪ ও কাস্টমস আইন-১০১৪ মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এছাড়া মোবাইলে ম্যাসেজ ও কল রেটে এ শতাংশ হারে সারচার্জ আরোপের বিষয়টিও অনুমোদন দেয়া হয়।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ গুলোর অনুমোদন দেয়া হয়।

সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভুইয়া সাংবাদিকদের জানান, আজকের বৈঠকে বাল্যবিবাহ আইন ও কাস্টমস আইন ছাড়া মোবাইলে ম্যাসেজ ও কল চার্জের উপর সারচার্জ ১ শতাংশ হারে বাড়ানোর বিষয়টিও নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়েছে।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই