‘যে দেশে জামায়াতে ইসলামীর মতো দল আছে, সে দেশে আইএস থাকার থাকার দরকার নেই। এরা আইএসের চেয়েও ভয়াবহ।’

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদরদপ্তরে আয়োজিত ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা ও বাংলাদেশ’ পরিপ্রেক্ষিত শীর্ষক আলোচনা সভায় কিশোরগঞ্জ শোলাকিয়া ঈদগাহ মাঠের ঈমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘জামায়াত উগ্রবাদ লালন-পালন করে। এদেরকে বাংলাদেশে রেখে দেশ থেকে জঙ্গিবাদ দূর করা সম্ভব নয়। তাদের নিমূল করতে হলে সবার আগে তাদের আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধ করতে হবে।’

‘জামায়েতিরা মনে করেন, জীবন উৎসর্গ করা মানেই শহীদ। আর শহীদ মানেই বেহেশত। এটা হতে পারে না। এরা কোরআনের আয়াতকে বিকৃত করেছে। এরা ইসলামের অনেক ক্ষতি করেছে। আবু জেহেলরাও এতো ক্ষতি করেনি। এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই’ বলে মনে করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ।

তিনি বলেন, ‘জামায়াতকে নিয়ন্ত্রণ করতে পারলেই জঙ্গিবাদকে নিয়ন্ত্রণ করা সম্ভব।’ আলোচনা সভায় মাওলানা মাসুদ ছাড়া আরো ১০ থেকে ১২ জন আলেম, ওলামা জঙ্গিবাদ নিয়ে আলোচনা করেন।

এমএইচ