চট্টগ্রাম নগরীর বাইরে বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধ চলাকালে বৃহষ্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিরসরাই, সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়া, ফটিকছড়ি, হাটহাজারৗ ও পটিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ১৩ জন জামায়াত-শিবির এবং ১৪ জন বিএনপির নেতাকর্মী।

কেএইচ