আজ শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের একাদশ আসর ।  এই আসরকে সামনে রেখে বাঙালার দামাল ছেলেদের হৃদয়ে বইতে শুরু করেছে আনন্দ বার্তা।

গর্জে উঠো বাংলাদেশ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৫ এ বাংলাদেশ দলের শুভ কামনায় শহরে বিশাল পতাকা মিছিল বের  করে । আনন্দ মিছিলে বাংলাদেশ দলের শুভকামনায় রাগীব হাসান রনক, সালাউদ্দিন রনি, সাহরিয়ার সাঈদ অন্তরের নেতৃত্বে বিশাল পতাকা মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ করে।

মিছিলে আরোও অংশ নেয় সজিব দেওয়ানের একটি বিশাল মিছিল।  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেটের সবচেয়ে বড় এই প্রতিযোগিতায় বাংলাদেশসহ সার্কভুক্ত পাঁচটি দেশ অংশ নিচ্ছে । এদের মধ্যে আফগানিস্তান প্রথম বারের মতো এ প্রতিযোগিতায় গেলেও ভারত বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন । দুবার এ শিরোপা জয় করেছে তারা।

এসএইচ