ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শন করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পার্লামেন্ট মজলিশে শুরার ৪ সদস্য।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় ইরানের এ পরিদর্শনে ঢাকা মেডিকেলে আসেন এবং ১ টার পর চলে যান। এ সময় তাদের সঙ্গে ইরানি দূতাবাস ও প্রটোকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদের নারী ও পরিবার কমিটির প্রধান ফাতেমা রাহবার বলেন, ‘ওসিসি যে কার্যক্রম পরিচালনা করছে তা প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতে এ কার্যক্রম আরও উন্নত হবে।’

পরিদর্শনে আসা অন্য সদস্যরা হলেন- ডা. মিসেস বাইয়াত, মিসেস আখাওয়ান ও শাখিনা ওমরামি।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান ও ওসিসি’র সমন্বয়ক ডা. বিলকিস বেগম, নারী নির্যাতন প্রতিরোধ প্রকল্পের মাল্টিসেক্টরাল প্রোগ্রাম প্রকল্পের পরিচালক ডা. আবুল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম /একে