প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে কটুক্তি করার অভিযোগে পেশাদার অপরাধী ও বহু অপকর্মের হোতা ঝালকাঠি শেখেরহাটের বিএনপির নেতা জিয়াউল ইসলাম জুবায়েরকে আটক করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঝালকাঠি শহরের উপজেলা সড়কের ভাড়া বাসায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা তাকে আটক করেছে বলে কর্পোরাল মো. হাসেম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃত বিএনপি নেতার পিতা সৈদয় উম্মাদুল ইসলাম জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় পোষাক পড়া ৩৫ থেকে ৪০ র্যাব সদস্য তাদের বাসা ঘিরে ফেলে। বুধবার দুপুর আড়াইটার দিকে আবার ২৫ থেকে ৩০ জন র্যাব সদস্য তাকে শহরের উপজেলা সড়কে এনে স্থানীয় ব্যাবসায়ীদের সাথে কথা বলিয়ে আবার বরিশালে নিয়ে যায়।
তবে সৈদয় জিয়াউল ইসলাম জুবায়ের আটকে বিষয় সম্পর্কে ঝালকাঠি থানা পুলিশ কিছুই জানে না বলে জানান, ওসি শীল মনি চাকমা জানান।
প্রসঙ্গত, শেখেরহাটের কুখ্যাত মামলাবাজ সৈদয় উম্মাদুল ইসলামের পুত্র পেশাদার অপরাধী চক্রের সক্রিয় সদস্য জিয়াউল ইসলাম জুবায়েরকে সাধারন সম্পাদক করে ইউনিয়ন বিএনপির কমিটি ঘঠন করলে ইউনিয়ন বিএনপি-যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এসএইচ





