মাগুরা সদর উপজেলার রায়গ্রাম এলাকায় নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বেসরকারি সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (সিইসি) আওতায় স্থানীয় পল্লীসমাজের নারী প্রতিনিধিরা এ মানববন্ধন-সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন মাগুরা পৌরসভার মহিলা কাউন্সিলর সবেতারা বেগম, ব্র্যাকের মাঠ কর্মকর্তা সাবরিনা আক্তার, মিসেস রিক্তা ও নূরজাহান বেগম প্রমুখ।

মানববন্ধন শেষে সমাবেশে বক্তরা-নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

কেএইচ