উলামা মাশায়েখ বলেছেন, ডেঙ্গুর ভয়াবহ ছোবল ও বন্যা-জলোচ্ছাসের গজবে গোটা দেশ আতঙ্কিত জনপদে রূপান্তরিত হয়েছে। আল্লাহর এই গজব থেকে রেহায় পেতে হলে আমাদেরকে তওবা করে আল্লাহর বিধানের প্রতি ফিরে আসতে হবে। এর পাশাপাশি ব্যক্তিগত, সমষ্টিগত, সম্মিলিত উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান চালাতে হবে।
আজ (০৪ আগস্ট) বিকালে উলামা মাশায়েখদের উদ্যোগে রাজধানীতে পরিস্কার-পরিচ্ছন্ন অভিযানে উলামায়ে কেরাম এইসব কথা বলেন।
রাজধানীর শাহাবাগ, নিউমার্কেট এলাকায় পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেন ইসলামীক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, কাটাবন মসজিদের সম্মানিত খতীব প্রফেসর ড. মাওলানা রফিকুর রহমান মাদানী, বিশিষ্ট উলামা মাশায়েখ নেতা মাওলানা ফজলুল করিম, মাওলানা মশিউর রহমান, মুফতি ফজলুল হক, মুফতি ইসহাক, মুফতি জাহিদুর রহমান, মুহাদ্দিস আবুল হাসান, মুফতি জুবায়ের আহমদ, মুফতি নুরুল আমীন, মুফতি শফিকুর রহমান, মুফতি কেফায়েত উল্লাহ, মুফতি বাকি বিল্লাহ, মুফতি ইসমাইল ফিরোজ, মুফতি আবুল কাশেম কাসেমী, মুফতি ফজলে এলাহী, মাওলানা আনোয়ারুল ইসলাম কাসেমীসহ ঢাকা মহানগরী দক্ষিণের প্রায় দুইশতাধিক বিশিষ্ট ইমাম খতীব ও উলামা মাশায়েখবৃন্দ অংশ গ্রহণ করেন।
উলামাগণ বলেন, পারস্পারিক কাদাছুড়াছুড়ি ও ফতোয়াবাজী বন্ধ করে গজব থেকে পরিত্রাণ পেতে তওবার পাশাপাশি ময়দানে পরিচ্ছন্ন অভিযানে সক্রিয় থাকতে হবে। হাদীস শরীফে বলা হয়েছে “পবিত্রতা-পরিচ্ছন্নতা ঈমানের গুরুত্বপূর্ণ অংশ।”বুখারী মুসলিম।
তাই দলমত, জাতি ধর্ম নির্বিশেষে ইমানী ও নৈতিক দায়িত্বেই ঘরবাড়ি, রাস্তাঘাট, নর্দমা, নালা পরিস্কার রাখতে হবে। পরিচ্ছন্ন অভিযানে সকলের অংশ গ্রহন করতে হবে।
এমবি





