যুক্তরাষ্ট্রের শ্রমিক দিবস উপলক্ষে আগামী রবিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে।

বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাস বন্ধ থাকাকালে যুক্তরাষ্ট্র নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান চালু থাকবে। এজন্য তারা ৮৮৫-৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ