নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা সদরের নয়াপাড়া গ্রামে বলটি রানী সরকার নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে তার লাশ উদ্ধার করা হয়। খালিয়াজুরী সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যা নিকেতনের ৯ম শ্রেণীর ছাত্রী রানী ওই গ্রামের পরেশ সরকারের মেয়ে।

জানা গেছে, প্রাইভেট পড়ার কথা বলে বলটি রানী সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়। সহপাঠীরা তাকে পড়ার সময় দেখতে না পেয়ে খোঁজ নিতে তার বাড়িতে যায়।

অনেক খোঁজাখুঁজি করে বাড়ির অন্য একটি ঘরের আড়ায় তার লাশ দেখে খালিয়াজুরী থানায় খবর দেয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

খালিয়াজুরী থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির বাবা সিলেটে চাকরি করেন। তার আসার পর সিদ্ধান্ত নেয়া হবে।

এআর