মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ডাদেশ কার্যকরের প্রতিবাদে জামায়াতের ডাকা ২৪ঘন্টা হরতালের সমর্থনে গাজিপুরে মিছিল করেছে জামায়াতে ইসলামি গাজিপুর মহানগর।
মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আফজাল হোসেন এর নেতৃত্তে আজ সকালে গাজীপুরের (কলম্বিয়া গার্মেন্টস)এলাকায় মিছিলটি বের হলে পুলিশ এসে ধাওয়া দিলে হরতাল সমর্থদের সাথে সংঘর্ষ সৃস্টি হয়, মিছিল থেকে ২জন আটক হয়, প্রতিবাদে কয়েকটি গাড়ি ভাংচুর ও রাস্তায় আগুন দেয় হরতাল সমর্থকরা,এতে বেশ কয়েকজন আহত হয়।
মিছিলে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আরিফ, শিবির নেতা শাকের বিন হোসাইন সহ জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
অন্যদিকে হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করে জামায়াতে ইসলামী (বাসন থানা)গাজীপুর মহানগর ও জামায়াতে ইসলামী গাজীপুর মহানগর (কাশিমপুর অন্চল)।
এমবি





