নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ-নির্বাচনে নির্বাচিত কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি শপথ নিয়েছেন।

রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সভাকক্ষে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, প্রয়াত কাউন্সিলর নজরল ইসলামের শশুর শহিদুল ইসলাম, ভাই আব্দুস সালামসহ ওই ওয়ার্ডের লোকজন।

এর আগে গত ২৩ আগস্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ডের উপ নির্বাচনে সিংহ প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাত খুনের ঘটনায় নিহত এ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে র‌্যাব পরিচয় দিয়ে অপহরণ করা হয় প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীর বন্দর উপজেলার চর ধলেশ্বরী এলাকা থেকে ৭ জনের লাশ উদ্ধার করা হয়।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ