হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় বাখৈর গ্রামের কৃষক ফরিদ উদ্দিনের স্ত্রী রুমেনা বেগম (২৮) তার দুই সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন।

রোববার ভোরে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানায়, রুমেনা বেগম তার দুই সন্তান মুসলিমা আক্তার ও মুসা মিয়াকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ফেলে হত্যা করে। ভোরে রুমেনা বেগম নিজেও ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

জেএ