বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় স’মিলের করাতে কাটা পরে আবদুল গনি হাওলাদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দাউদপুর বাজারের নাইম বিশ্বাসের মালিকানাধীন স’মিলে এ দুর্ঘটনা ঘটে।
মৃত আবদুল গনি হাওলাদার মেহেন্দীগঞ্জের চরএকুরিয়ার দাউদপুরের বাসিন্দা।
মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফকরউদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স’মিলের শ্রমিক আবদুল গনি একটি রেইনট্রি গাছের গুঁড়ি কাটছিলেন। এসময় হঠাৎ করে করাতে কাটা পড়ে তার মাথা দ্বিখন্ডিত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





