ভরতীয় সীমান্তকরক্ষী বাহীনি (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে চার দিনের উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন শেষে দেশে ফিরেছের বিজিবি প্রতিণিধি দল।
শুক্রবার (৭জুলাই) রাত ৮টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরে।
বিজিবির নেতৃত্ব ২৫ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন ৩৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাকসুদ, রিভার আইন ব্যাটলিয়নের সিও কর্নেল তানভীর আহম্মেদ, রিজিয়ন লজিস্টিক অফিসার লে. কর্নেল খালিদ বিন ইউছুপ ও ২৬ ব্যাটালিয়নের বিজিবি এডি মুনসুর রহমানসহ ১০ সদস্যের প্রতিনিধি দল।
এর আগে বিজিবি প্রতিনিধি দল ভারত সফর শেষে পেট্রাপোল চেকপোস্ট নোমন্সল্যান্ড পৌঁছালে ৪৯ ব্যাটালিয়নের লে. কর্নেল আরিফুর হক তাদের স্বাগাত জানায়। পরে ইমিগ্রেশন শেষে রাত ৯টার দিকে গন্তব্য রওনা দেয় দলটি।
এমএনজে





