বগুড়ার ধুনট উপজেলার হাসখালী বাজার থেকে প্রায় এক লাখ টাকার হিরোইনসহ চাকুরিচ্যুত সেনাসদস্য শরিফুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে মাদকসহ তাকে আটক করা হয়।

শরিফুল বগুড়ার শাহাজাহানপুর উপজেলার বিহি গ্রামের মোতাহার আলীর ছেলে।

ধুনট থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার হাসখালী বাজারে মোটরসাইকেলযোগে হিরোইন বিক্রি করতে আসলে গোপান সংবাদের ভিত্তিতে ধুনট থানার এসআই এনায়েত কবির ও আনিছুর রহমান শরিফুলকে ধরতে বাজারে অভিযান চালান।

তিনি জানান, এক পর্যায়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ১৫ গ্রাম হিরোইন ও তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে আটক করে পুলিশ।

তিনি জানান, শরিফুল ইসলাম দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের ব্যবসা করতেন। নিজের এলাকা ছাড়াও সে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ভাবে মাদকদ্রব্য বিক্রি করেন। সেনা সদস্য পদে কর্মরত অবস্থায় মাদক ব্যবসার অভিযোগে শরিফুল ইসলাম চাকুরিচ্যুত হয়েছেন।

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে শরিফুল ইসলামর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস