চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ট্রাকচাপায় আহাদ আলী (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার সকালে পাইলিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহাদ আলী শিবগঞ্জ নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের লুডু বিশ্বাসের ছেলে।
শিবগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, একটি ওষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার আহাদ আলী সকাল ৯টার দিকে মোটরসাইকেলযোগে কানসাট যাচ্ছিলেন। পথে পাইলিং মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেএইচ





