গাইবান্ধার পলাশবাড়ীতে শিবিরের চার কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের উপজেলার একাধিক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক শিবির কর্মীরা হলেন- রায়হান সরকার রকি (২২), মশিউর রহমান (২১), শহীদ মিয়া (২৮) ও আজাদুল ইসলাম (৩০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
পলাশবাড়ী থানার অফিসার ইন চার্জ (ওসি) মজিবুর রহমান বলেন, আটকরা শিবিরের কর্মী। সন্ধ্যায় মহাসড়কে পিকেটিং করার সময় তাদের আটক করা হয়েছে।
এদিকে, জেলার সর্বত্র শান্তিপূর্ণ হরতাল চলছে। রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
কেএইচ





