মানিকগঞ্জের শিবালয় উপজেলার চর মধ্যনগর গ্রাম থেকে আখিনুর ইসলাম (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ছোবহান মেম্বারের ছেলে।
এদিকে আখিনুরের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম জানায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জাানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই গ্রামের একটি চরে আখিনুরের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, আখিনুরের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এএইচ





