নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর চর সৈয়দপুর এলাকায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় নিহতের সংখ্যা ছয়জনে দাঁড়িয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (২০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানজীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বেলা আড়াইটার দিকে বন্দর থানার আল আমিননগর ও সৈয়দপুরের মাঝামাঝি কয়লাঘাট এলাকায় নির্মিতব্য নাসিম ওসমান ব্রিজের কাছে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী একটি লঞ্চ ডুবে যায়। এরপর উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মরদেহের মধ্যে এক শিশু, এক নারী ও দুজন পুরুষ।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। এদের মধ্যে দুজন নারী ও এক শিশু রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি নারায়ণগঞ্জ নৌ-পুলিশের এই কর্মকর্তা।এমআর