নোয়াখালীতে ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে একটি মিছিল বের করে স্থানীয় বিএনপি। এসময় পুলিশ বাধা দিলে উভয়ের মধ্যে দাওয়া-পাল্টা দাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে ৫ জন আহত ও ৬ জন আটক হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আবু নাছেরের নেতৃত্ব ২০ দলীয় জোট হরতালের সমর্থনে বৃহ:বার সকাল ৮টার দিকে একটি মিছিল বের করে। মিছিলটি নোয়াখালী প্রেসক্লাবের সামনে আসলে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় হরতাল সমর্থকদের সাথে পুলিশের দাওয়া-পাল্টা দাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে।

এঘটনায় বিএনপি দাবী করেন পুলিশের গুলিতে জোটের ৬ কর্মী গুলিবিদ্ধ হয়েছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক জানান, পুলিশের ওপর হামলা,ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সকল ধরনের নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।

এমকে